ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ২:১০

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি নম্বর ক্লোন করে একটি অসাধু চক্র সাধারণ মানুষের কাছে ফোন করে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিতে চাইছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি এ ধরনের কোনো অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, "সরকারি নম্বর ক্লোন করে যদি কেউ ফোন করে অর্থ দাবি করে, তবে তা প্রতারণা। কেউ যেন এ ধরনের ফাঁদে না পড়ে।" একই সঙ্গে তিনি প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা উপজেলা প্রশাসনে অবহিত করার আহ্বান জানান।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে কার্যক্রম চলছে। সতর্কবার্তায় সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে যে, সরকারি কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে অর্থ দাবি করে না। তাই এমন কোনো ফোন এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু