ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ১:২৭

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা অনুষ্ঠান পরিচালনা করেন। সভায় দলের সদস্য পদ নবায়ন উপলক্ষে আগামী ৩০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এক সভা আহ্বান করা হয়েছে। এছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় একই স্থানে বিশাল সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 
এতে উপজেলা বিএনপির ১১টি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।  

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মাঝে জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক