ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৩:৫৪

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ আগস্ট সোমবার দুদক এ অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের দেড় শতাধিক অভিযোগের শুনানী করেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। শুনানীতে টাঙ্গাইল জেলা শহরের বিভিন্ন খাল দখলের অভিযোগ আনা হয় পৌরসভা 'সহ প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগে শহরের শ্যামা খাল দখল করে একাধিক মার্কেট ও বিভিন্ন খাল উদ্ধারের পরিবর্তে ড্রেন করার অভিযোগ আনা হয়। এছাড়াও অনুমোদন বহির্ভূত বহুলতল ভবণের নামে কয়েকটি ডেভেলপার ব্যবসায়ীকে উচ্ছেদ করার অভিযোগ দিয়েছে সাবেক মেয়রদের বিরুদ্ধে। সদর উপজেলার মগড়া ইউনিয়ন'সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের বিরুদ্ধে টিআর, কাবিটার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এছাড়াও মামলা দিয়ে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ আনা হয় বন বিভাগের বিরুদ্ধে। মিটার রিডিং থেকে বেশি বিল 'সহ ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ'সহ নানা দুর্নীতির অভিযোগ আনা হয়। এছাড়াও জেলা প্রশাসন'সহ বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। দুদক কর্মকর্তারা তাৎক্ষনিক কিছু সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন অনিয়ম দুদকের কেন্দ্রীয় কার্যালয় তদন্ত করার ঘোষণা দেন। এছাড়াও কিছু অভিযোগ জেলা প্রশাসন ও জেলা দুদকের কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়। ১৫১ অভিযোগ থেকে ৬৯ টির গণশুনানি হয়েছে। ছয়টি দুদক কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। ৩৮ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও অভিযোগকারী কয়েকজন অনুপস্থিত ছিল। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অভিযোগের জবাব দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দুদকের কমিশনার (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম ও পরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. মিজানুর রহমান'সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও অভিযোগকারীগণ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মুহাম্মদ রাজ্য'সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।  

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি