সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার
আদমদীঘি সান্তাহার পৌরসভা এলাকায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ । গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১ টায় সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরপ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ ( ২৭)।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত মঙ্গলবার রাতে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার পৌরসভাস্থ পলাশ আবাসিক হোটেলের সামনে রাস্তার উপড় টয়োটা র্যাভ-৪ হাইবার্ড ঢাকা শ/৪৬৯ নম্বর একটি প্রাইভেট কার আটক করা হয়। এরপর কারের ভিতর তল্লাশি করে নেশার ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারসহ উল্লেখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা