বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে বৃহত্তর গাজীটেকা এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পৌরশহরের খাদ্য গুদামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমেদ তোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক মৌলভীবাজার -১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুন নুর তালুকদার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ি টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, এডভোকেট গোপাল দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, এনসিপির সিলেট বিভাগের সাবেক সদস্য সচিব তামিম আহমদ, জামায়াত নেতা নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গাজিটেকা এলাকার প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র এই রাস্তায় একটি রেলগেইট না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে থাকবেন। একটি রেলগেইট স্থাপন করা হলে এসব দুর্ঘটনা অনেকাংশ কমে যাবে।
বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ এবং অর্থনৈতিক প্রভাব রেললাইন পারাপারের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পণ্যবাহী ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয় যা কেবল জনজীবনে নয় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ও নেতিবাচক প্রভাব ফেলছে। এই রাস্তাটি খাদ্য গুদামসহ বিভিন্ন বাণিজ্যিক এলাকার সঙ্গে সংযুক্ত হওয়ায় রেলগেইট স্থাপন হলে বাণিজ্যিক চলাচল মসৃণ হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই দাবিটি সমগ্র এলাকাবাসীর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যাটির সমাধান করবেন।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত