উত্তরা ক্লাবে ৩ দিন ব্যাপি আবাসন মেলা
সকলের জন্য নিশ্চিত আবাসন’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরা ক্লাবে শুরু হয়েছে তিনদিনব্যাপী আবাসন মেলা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মেলার উদ্বোধন করেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা তারিক আনাম খান।
মেলা আয়োজন করেছে ডিপওয়ার্ক কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টস। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল তাহের, এপি (অ্যাসোসিয়েট প্রেস) এর বাংলাদেশ ব্যুরো প্রধান সাংবাদিক জুলহাস আলম রিপন সহ ক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডেভেলপার ও ল্যান্ড কোম্পানিগুলো। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: বায়োবিল্ড ডেভেলপমেন্ট, ভাইয়া হোটেলস, প্রাইম ব্যাংক, পূর্বাচল মেরিন সিটি, রূপায়ন ল্যান্ড ডেভেলপমেন্ট, মেগা বিল্ডার্স, কনকর্ড ব্রোকারেজ, ইনডিগো মার্বলস অ্যান্ড গ্রানাইটসসহ আরও অনেকে।
আরএকে সিরামিকস এই মেলায় ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। মেলায় থাকছে ফ্ল্যাট, প্লট ও হোটেল-রিসোর্ট প্রকল্পে আকর্ষণীয় ডিসকাউন্ট, বিনামূল্যে আইনি ও স্থাপত্য পরামর্শ, বিশেষ অফার এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। কিউআর কোড স্ক্যান করে জেতা যাবে ঢাকা-নেপাল বিমান টিকিট, আর বুকিং দিলে মিলবে মালয়েশিয়া বা ব্যাংকক ভ্রমণের সুযোগ।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন