ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ১:১২

পর্যটননগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে কক্সবাজার শাখায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। সভায় চট্টগ্রাম জোনের প্রধান  সৈয়দ মাহবুবুল হক, কক্সবাজার এরিয়া প্রধান রফিকুল হায়দারসহ সকল শাখা প্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সভায় কক্সবাজারে ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, কর্পোরেট সুশাসন, কমপ্লায়েন্স,  গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চায়। এ অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের শাখা, উপশাখাগুলোর মাধ্যমে সিএমএসএমই খাতকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই। গ্রাহকদের লেনদেন  সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক  ‘ক্যাশলেস উদ্যোগ’ বাস্তবায়ন করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়নে অনলাইন এবং প্লানেট অ্যাপের মাধ্যমে সবধরনের ব্যাংকিং সুবিধা প্রদান ও লেনদেন নিশ্চিত করতে কাজ করছি।   
তিনি আরও বলেন. ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। সুশাসনই হবে ব্যাংকের আগামীদিনের পথ চলার মূলভিত্তি। ঋণ আদায়ে তদারকি বাড়াতে হবে। গ্রাহক বাছাই, ঋণ আবেদন যাচাই-বাছাই এবং ঋণ প্রদানের ক্ষেত্রে নিয়মনীতিগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।  

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত