ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ রাত ৯:৩৩

রূপায়ণ সিটি উত্তরায় শুরু হয়েছে ৬ দিনব্যাপী “Rupayan City Investment Carnival”। সোমবার বিকেলে কার্নিভালের প্রথম দিনেই গ্রাহক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহী ক্রেতারা এদিন রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং কার্নিভাল উপলক্ষে ঘোষিত বিশেষ অফার গ্রহণ করেন।
কার্নিভাল প্রাঙ্গণে উপস্থিত রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হামিদ বলেন, “আমি রূপায়ণ সিটি উত্তরার একজন গর্বিত গ্রাহক। এই প্রকল্প সম্পর্কে আমার ধারণা অত্যন্ত ভালো। রূপায়ণ সিটি সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর।”
এ সময় রূপায়ণ সিটি উত্তরার সিইও এম. মাহবুবুর রহমান বলেন, “এই বিনিয়োগ উৎসবে আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে আগ্রহী ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়, স্পট বুকিং সুবিধা এবং সহজ কিস্তিতে (ইএমআই) বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমান বাজার বাস্তবতাকে বিবেচনায় রেখে ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যেই এই ইনভেস্টমেন্ট কার্নিভালের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প পরিদর্শন, লাইভ কনসালটেশন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নানা সুবিধাও রাখা হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই ইনভেস্টমেন্ট কার্নিভালে আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে অংশ নিতে পারবেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত