'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করা হয় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘রূপায়ণ বিজয় আলো ২০২৫’। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস মোঃ সাদ্দাম হোসেন, রুপায়ণ লেক ক্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেক সহ অন্যরা। অনুষ্ঠানের সহযোগী হিসেবে যুক্ত ছিল দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা, পরিবারকেন্দ্রিক সামাজিক মিলনমেলা, পিঠা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, গ্রাহক ও বাসিন্দাদের মানসিক প্রশান্তি এবং পারিবারিক বিনোদনের কথা বিবেচনা করেই রূপায়ণ হাউজিং এস্টেট নিয়মিতভাবে জাতীয় ও ঐতিহাসিক দিবসগুলোতে এমন আয়োজন করে থাকে। প্রতিটি আয়োজনে শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল; বিজয়ের চেতনায় সবাই মেতেছিল আনন্দ ও ভালোবাসায়।
অনুষ্ঠান চলাকালে গ্রামীণফোন রূপায়ণ হাউজিং এস্টেটের গ্রাহকদের জন্য তাদের ‘Alo’ প্রোডাক্টসমূহের একটি বিশেষ প্রদর্শনী (এক্সিবিশন) আয়োজন করে। এতে গ্রামীণফোনের ডিজিটাল সেবা ও স্মার্ট লাইফস্টাইলকেন্দ্রিক বিভিন্ন ‘Alo’ প্রোডাক্ট সম্পর্কে দর্শনার্থীরা সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের আব্দুল আউয়াল রবি, ব্রান্ড এন্ড মার্কেটিং এর নূর হোসেন, আব্দুর রহমান মিরাজ সহ অন্যান্যরা।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে