ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৬:৩৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ২৮৮ জন কৃষকের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। কর্মসূচিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনা এবং কৃষকদের আর্থিক অবস্থা শক্তিশালীকরণে প্রাইম ব্যাংকের কৃষিঋণ সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে নিয়মিত ভাবে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৫ জন কৃষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃষক পর্যায়ে সরাসরি ঋণ পৌঁছে দিতে ব্যাংকটি আবাদ, খামার ও নবান্ন নামে কৃষিঋণ সুবিধা চালু করেছে। পাশাপাশি আমদানি-নির্ভরতা কমাতে আমদানি বিকল্প ফসল উৎপাদনে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রন্টু পোদ্দার; উপজেলা কৃষি কর্মকর্তা নুর ইসলাম; নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার নাজমুল হাসান ফারাজী। এছাড়া প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ; এসভিপি ও হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত