আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন আনোয়ারা উপজেলায় ডিএপিএফসিএল (DAP Fertilizer Company Limited) এর শ্রমিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা শাহ জালাল প্রকাশ কানা শাহ জালাল। ২০২৩ সালে ডিএপিএফসিএল এর ক্যাজুয়াল শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি হওয়ার পর থেকে তিনি শ্রমিকদের নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, শাহ জালাল আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে সুকৌশলে ডিএপিএফসিএল এর ক্যাজুয়াল শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি হন। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানটির শ্রমিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক ধরনের ত্রাসের রাজত্ব তৈরি করেছেন। শ্রমিকদের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। যেকোনো ছোটখাটো ঘটনাতেই তিনি তার কর্মী বাহিনী দিয়ে সড়ক অবরোধ করে রাখতেন।
গত বছরের ৫ই আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও শাহ জালাল তার সিন্ডিকেটটি আগের মতোই নিয়ন্ত্রণ করছেন। এখনো তিনি অনৈতিক উপায়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। অনেকের কাছ থেকে চাকরির কথা বলে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন বলেও অভিযোগ করা হয়। ভয় ও আতঙ্কে কারখানার শ্রমিকরা শাহ জালাল সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে ডিএপিএফসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা শাহ জালাল কোনো উত্তর না দিয়ে প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত