নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১১৫ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিদেশী মদ, অর্ধ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, বেলাব থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। রায়পুরা থানা পুলিশ ১০ বোতল বিদেশী মদ ও অর্ধ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। অন্যদিকে, মনোহরদী থানা পুলিশ ৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়া, নরসিংদী মডেল থানা পুলিশ মালয়েশিয়ান এক নাগরিকের হারিয়ে যাওয়া একটি iPhone 13 Pro উদ্ধার করে তার নিকট হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান আরো জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ