ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১১:৪৩

মাগুরার শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯আগস্ট) বিকালে উপজেলার সিমাখালি হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফার হোসেন টুকু এবং সাবেক সভাপতি আনিসুর রহমান মিলটন। 

আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য কুমুূদ রঞ্জন রায়, উপজেলা বিএনপি নেতা শহীদুজ্জামান শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, সদর উপজেলা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা প্রমূখ। 

সভায় সভাপতিত্ব করেন, ৪নং শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড. ইকলাচুর রহমান, সঞ্চালনায় ছিলেন, মোঃ  মনিরুজ্জামান মনা সরদার এবং রেজাউল ইসলাম রেজাঢালী। 

সমাবেশে ইউনিয়ন বিএনপি'র ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশ নেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগদেন।

এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি। জনগন বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা