ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১:২৭

‎কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর আজিজুল হক (৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
‎
‎থানা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ৮টার দিকে কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বড়ইতলী পাড়ার আজিজুল হক ইউনুস কোম্পানির ফিশিং বোটে আরো ৯ জন মাঝি–মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। ২৭ আগস্ট বৈরী আবহাওয়ার কারণে বোটটি তীরে ফেরার পথে কুতুবদিয়া চ্যানেলের এংকার এলাকায় একটি নোঙর করা জাহাজের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এসময় বোটে থাকা অন্যরা নিকটবর্তী জাহাজে আশ্রয় নিতে পারলেও আজিজুল হক নিখোঁজ হন।
‎
‎পরে টানা খোঁজাখুঁজির একপর্যায়ে ২৯ আগস্ট দুপুরে দক্ষিণ ধূরুং ইউনিয়নের ওলিপাড়া বেড়িবাঁধ সংলগ্ন সাগরের চরে আজিজুল হকের লাশ ভেসে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।
‎
‎এ ঘটনায় আজিজুল হকের ভাই মিজানুর রহমান থানায় লিখিতভাবে অবহিত করলে কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
‎
‎এ সংক্রান্তে কুতুবদিয়া থানায় অপমৃত্যু মামলা (নং-০৯/২৫, তারিখ-২৯/০৮/২০১৫ইং) রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ