নরসিংদীতে র্যাবের অভিযানে জেল পলাতক আসামি গ্রেফতার
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের খালিশকারটেক এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি শাওন (৩২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন নরসিংদী জেলার পলাশ থানার খালিশকারটেক এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাহিদ ওরফে নাহিদ ড্রাইভার।
শাওনের বিরুদ্ধে নরসিংদী পলাশ থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা ও মাদক মামলাও রয়েছে। এছাড়া গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গত ০৬ আগস্ট ২০২৪ সালে গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান শাওন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় কোনাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
র্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার জুয়েল রানা, পিপিএম-সেবা বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় জেল পলাতক শাওনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে নরসিংদী পলাশ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-১১ জানায়, গত এক বছরে (আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত) বিভিন্ন অভিযানে হত্যা মামলার ১৭২ জন আসামি, ধর্ষণ মামলার ৭৪ জন, অস্ত্র মামলার ২৩ জনসহ মোট ৪৩৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ