ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে জীতেন চন্দ্র মোহন্ত (৫৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মোহন্তের ছেলে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ২ টায় ঘোড়াঘাট থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, জীতেন চন্দ্র মোহন্ত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত এক মাস থেকে তার মানসিক চিকিৎসা চলছে। ঘটনার দিন পরিবারের লোকজন বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত থাকায় সকাল ৯ টার দিকে কোন এক সময় বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লি করে। খবর পেয়ে খানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্য দিনাজপুর পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ