ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ সকাল ৯:১৪

ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার বড় পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর ফের ছোট পর্দায় ফিরছেন । এবার নতুন চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে। 
সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন।
তবে প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক এখন তাই দেখার। 
উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

 

Aminur / Aminur

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী