ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় বিসিবি'র বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই অনুষ্ঠিত


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৩৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে জেলা দল গঠনের লক্ষ্যে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজারের বড়লেখায় এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ মাঠে দিনব্যাপী প্রাক-বাছাই কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু। এতে অংশ গ্রহণ করেন ৮০ জনেরও বেশি তরুণ ক্রিকেটার।

প্রাক-বাছাই কার্যক্রমে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ি উপজেলা কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল, কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াবের অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদসহ বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।

কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, “কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই আগামী দিনের এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে।”

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা