ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৪১

বাংলাদেশ কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। 
রবিবার বেলা ১২টায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় ১ ঘন্টা ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা ও কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে 'কৃষিবিদ' পদবী ব্যবহারের সুযোগ না রাখা।
আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান বলেন, বিএসসি কৃষিবিদদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
 মহাসড়ক অবরোধের বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাকির হোসেন জানান, সার্বিক নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। ওসি আরও জানান, শিক্ষার্থীদের দাবি দাওয়া যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও