একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে
যত ধরনের পরিস্থিতিই আসুক, জামায়াতে ইসলামীর কর্মীরা হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না, মাথা নত করবেন না। ধৈর্য ও দোয়ার মাধ্যমে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান উপরোক্ত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। জনগণ যদি সেবা করার দায়িত্ব প্রদান করে, তবে জামায়াতে ইসলামী সেই দায়িত্ব সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করতে প্রস্তুত।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সাবেক আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, যুবকল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জামায়াতের পৌরসভা সভাপতি জুবের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিবৃন্দ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার