ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৪:৩৩

নরসিংদীর রায়পুরায় অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানে ৮৫ হাজার টাকা জরিমানা, ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জংগি শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদ রানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মোঃ সোহেল রানা প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, খবর পাই নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অননুমোদিত ভাবে সার বিক্রি করে আসছে। অভিযানে ঐ বাজারে দেখতে পেলাম লাইসেন্স নেই অননুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযানে অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে ৬টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৭০ বস্তা সার জব্দ করে ৭৯ হাজার ৫০০ টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়। সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নানারকম অনিয়মের বিরুদ্ধেই আজকে এ অভিযান পরিচালনা করেছি। যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে। অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে। সকল ডিলারের প্রতি অনুরোধ তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে তার ঐ ম্যাসেজ গুলো দেয়ার জন্য আজকের এ অভিযান। আগামীতেও তা অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার