গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালী গলাচিপার উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আমরান হোসেন (১৬)। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং স্থানীয় ব্যবসায়ী মোঃ মজিদ বেপারীর মেয়ে, গলাচিপা উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মৎ সাবেরা সুলতানা লিয়ার ছেলে মোহাম্মদ আমরান ।
শনিবার (৩০ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে চৌরাস্তার উত্তরের পাশে তাদের নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত দেখতে পায় স্বজনরা পরে বিষয়টি থানায় জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আমরান পড়াশোনায় ভালো ছিল এবং স্বভাবেও শান্ত-ভদ্র ছিল। হঠাৎ এভাবে মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মামা বাংলাদেশ ইসলামী আন্দোলন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমাদের পরিবারের এই আকস্মিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”
এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা