কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস
জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৮ আগস্ট), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে শনিবার,৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কতৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০ ঘটিকায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে থেকে রবিবার(৩১ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কমপ্লিট শাটডাউন এর আওতায় থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অর্জুন দাস জানান, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা আগামীকাল থেকে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।
উল্লেখ্য, লাইভস্টক সেক্টরে দুইটি আলাদা ডিগ্রি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল হাজবেন্ড্রি থাকায় দীর্ঘদিন যাবত সমস্যার দেখা দিচ্ছে। এরই প্রেক্ষিতে পবিপ্রবির এএইচ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গত ৩০ জুলাই থেকে দুইটি ডিগ্রি একিভূত করে একটি কম্ভাইন্ড ডিগ্রি ভেট সায়েন্স এন্ড এএইচ নামের করার জন্য আন্দোলন করে আসছে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা