শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার থেকে তোতা মিয়া (৬৫) নামের এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে পাথারিয়া বাজারের ইসকন মন্দির মার্কেটের সামনে ওই লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
নিহত তোতা মিয়া দিরাই উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।
স্থানীয়রা জানান, হঠাৎ করে বাজারে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়ন বিট অফিসার এসআই ঈসমাল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তোতা মিয়ার লাশ গ্রহণ করেন তার আপন ভাতিজা আব্দুস ছুবান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ