প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না : চমক
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী বলেছেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করলে তিনি আর তার গাড়ির ট্যাক্স দেবেন না।
এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে চমক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’
তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে।
অভিনেত্রীর এই অবস্থান নিয়ে অনেকেই তার পক্ষে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, ব্যাটারিচালিত রিকশাগুলো ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান কারণ। এছাড়া, এগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকি বাড়ায়।
অনেকে আবার মন্তব্য করেছেন, মূল সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা না হলে রাজধানীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
আবার অনেকে মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের ব্যর্থতা দেখছেন। তারা বলেছেন, কারো পেটে লাথি না মেরে ব্যাটারিচালিত রিকশাগুলোর বিকল্প ব্যবস্থা করতে হবে।
Aminur / Aminur
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!