গলাচিপায় ওএমএস"র" সাশ্রয় মূল্যে আটা বিক্রি
পটুয়াখালীর গলাচিপায় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতায় আজ সোমবার (০১ সেপ্টেম্বর) থেকে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে আটা বিক্রয় কার্যক্রম।
উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত ওএমএস এর দোকানের মাধ্যমে সাধারণ মানুষ সর্বোচ্চ প্রতি জন ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ২৪ টাকা দরে।
গলাচিপা উপজেলা খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল থেকে আটা বিক্রির জন্য বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা গেছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য এ কর্মসূচি বেশ উপকারে আসছে বলে স্থানীয়দের মতামত।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে খোলা আটা ও ময়দার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন সময় সরকারের এ উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তারা মো. মাহমুদুল হাসান সিকদার জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিতভাবে এই আটা বিক্রি কার্যক্রম চলবে।
এর মাধ্যমে গলাচিপার অসহায় ও নিম্ন আয়ের মানুষরা সাশ্রয়ী দামে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার