ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বড়লেখায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ মনিটরিং টিম গঠন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৩১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামছে পুলিশের বিশেষ টিম। ‘নিরাপদ বড়লেখার প্রয়াসে আমাদের অবিরত প্রত্যয়’-এই স্লোগান সামনে রেখে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার উদ্যোগে গঠন করা হয়েছে ডিউটি মনিটরিং সেল (ডিএমসি)।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, চুরি-ডাকাতি ও ছিনতাই দমন এবং জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে চারটি টিম কাজ শুরু করবে। প্রতিটি টিমের জন্য চালু করা হয়েছে পৃথক মোবাইল নম্বর। অভিযোগ বা তথ্য জানাতে ফোন করলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সরাসরি ব্যবস্থা নেবে।

দায়িত্বাধীন এলাকাগুলো হলো-বড়লেখা সদর, পৌরসভা ও তালিমপুর ইউপি এলাকা (কিলো-৬, মোবাইল-০১৩২০১১৯৯২২)। বর্ণি, দাসেরবাজার, নিজবাহাদুরপুর ইউপি এলাকা (মোবাইল-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১১)। উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউপি এলাকা (স্পেশাল-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১৪)। দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, সুজানগর ইউপি এলাকা (সিরা-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১৬)।

বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুলিশ জনগণের বন্ধু এ নীতিবাক্যকে বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য। আমি চাই মানুষ পুলিশ কিংবা থানায় গিয়ে নিরাপদ বোধ করুক এবং ন্যায়বিচার পাক।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার