ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সঠিক সময়ে আউশ জমিতে বালাইনাশক প্রয়োগের পরামর্শ শায়লা শারমিনের


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৫:২৪

চলতি আউশ মৌসুমের ফসলে রোগবালাই দমনে সঠিক সময়ে বালাইনাশক প্রয়োগের কথা  বলেছেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, যেভাবে বিভিন্ন কোম্পানির কীটনাশক বাজারে সরবরাহ করছেন পাইকারি ও খুচরা দোকানদাররা, এসব ওষুধের গুণগতমান সঠিক আছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব না। অনেক  কৃষক ফসল রক্ষায় দোকানদার ও কোম্পানির প্রতিনিধিদের প্রলোভনে ওষুধ বারবার প্রয়োগ করেও ফল পাচ্ছেন না। এতে সেসব কৃষক কোম্পানির ওষুধগুলোকে ভেজাল বা নিম্নমানের বলে গুঞ্জন ছড়াচ্ছেন।

তিনি বলেন, আসলে কোন কোম্পানির ওষুধের গুণগতমান কিরূপ তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। এরপর খুচরা দোকানদার ও কোম্পানির প্রতিনিধিদের প্রলোভনে পড়ে স্বল্পমূল্যের ওষুধ ক্রয় করে সুফল পাচ্ছেন না কৃষক। অনেক কৃষক কীটনাশক প্রয়োগ করে আশানুরূপ ফল না পেয়ে হতাশ হচ্ছেন।

এই কৃষি কর্মকর্তা আরোও বলেন, সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ ও সারি করে ধান রোপণ না করায় আলো-বাতাসের অভাবে রোগবালাই বেশি হচ্ছে। দোকানদারদের দ্বারা প্রভাবিত না হয়ে কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ গ্রহণ করে নিয়ম মেনে ওষুধ প্রয়োগ করা হলে এরকম সমস্যা হবে না বলে তিনি মন্তব্য করেন। 

কথা প্রসঙ্গে কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, কিছু সংবাদপত্রে দেখলাম ‘ভেজাল কীটনাশকে বাজার সয়লাব কৃষক দিশেহারা’ এমন শিরোনামে  নিউজ প্রকাশ করেছে। পোকাকে রোগ এবং রোগকে পোকা বানিয়ে আমার সাক্ষাৎকার দিয়েছেন। যদিও পোকা আর রোগ এক ন‍য়, যা দেখে আমি বিব্রত হয়েছি। এমন বিব্রত সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ করছি। পরবর্তীতে নিউজ প্রকাশের আগে সঠিক জেনেশুনে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬