ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত ৩৬১ জন, নতুন শনাক্ত ৮ জন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৪০

নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন, তবে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন ৮ জন রোগী, প্রাইভেট হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ও প্রাইভেট হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ৩৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার