গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বেসরকারি এনজিও অ্যাসোসিয়েশন অফ ভলান্টারী অ্যাকশন ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব, সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীদের নিয়ে দুর্যোগের ঝুঁকিপূর্ণ বিষয় এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবন রক্ষা, নারী শিশু নিরাপত্তা, ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র এবং তার আশেপাশে ক্ষুদ্র যোগাযোগের রাস্তা মেরামত সহ নানা বিষয়ে ৪৫ দিন প্রকল্পের নানাবিধ উন্নয়ন ও সেবা প্রদান বিষয়ে কর্ম পরিকল্পনা নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আভাসের প্রজেক্ট অফিসার মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এবং ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান, সিপিপি উপজেলা টিম লিডার মোঃ আবু হেনা শোহেব।
অন্যান্যদের মধ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, গলাচিপা উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্ , গলাচিপা টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ আরিফ হোসাইন ফিল্ড ফেসিলেটর (আভাস) গলাচিপা অফিস।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার