ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৫ বিকাল ৫:০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বরগুনায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে দলটির নেতাকর্মীরা।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠে।

সোমবার সকালে বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমার্কেট চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, এস. এম. হুমায়ূন হাসান শাহীন, অ্যাডভোকেট মো. রেজবুল কবিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মণি বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে বাঁধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি জয়ী হলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে- দেশে আর কোনো স্বৈরাচারী শাসন যেন ফিরে না আসে।

বক্তারা বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, নতুন শপথ নেওয়ার সময়ও। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার