ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-৯-২০২৫ বিকাল ৫:১৬

টাঙ্গাইলে ৩৩১২ জন  প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ৫০ জন পুলিশে চাকরি পেয়েছে। অপেক্ষমান তালিকায় রয়েছে আরও দশজন। মাত্র ১২০ টাকায় আবেদন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে চাকরি পেলেন তারা। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও ঘুষমুক্তভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল জেলায় এ বছর টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৩ হাজার ৩১২ জন আবেদনকারী প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাদের মধ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর ১ হাজার ৫৫১ জন প্রার্থী সহনশীলতা পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৬৭ জন, যার মধ্যে ৮৬ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৫০ জনকে নিয়োগ এবং আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। রোববার রাতে টাঙ্গাইল পুলিশ লাইনস গ্রিলশেডে ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় নিয়োগপ্রাপ্তদের মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিয়োগপ্রাপ্তদের অনেকেই কৃষক, দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সন্তান। তারা জানান, এতদিন ধরে প্রচলিত ধারণা ছিল ঘুষ বা প্রভাব ছাড়া পুলিশের চাকরি পাওয়া যায় না। কিন্তু এবার মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে নিজ যোগ্যতায় চাকরি পেয়ে তারা অভিভূত। এসপি মিজানুর রহমান বলেন, “শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কঠোর পরিশ্রম করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হয়েছে। মেডিকেল পরীক্ষা শেষে তাদের পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হবে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলরা পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত