ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে মানববন্ধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ১২:৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর ) দুপুরের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে র‍্যালি দিয়ে মিছিল সহকারে শান্তিগঞ্জ পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে হামলার ঘটনার বিচার দাবি করেন তাঁরা।

এই বিক্ষোভ ও মানববন্ধনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবিল চৌধুরী বলেন,‘ গত দুইদিন থেকে দেখছি আমাদের ভাই-বোনদেরকে কিভাবে হামলা করে আহত করেছে। অনেককেই ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যাল গুলো ছিল জুলাই বিপ্লবের আতুরঘর। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যদি হামলা হয় তাহলে বাংলাদেশ বসে থাকবে না। এই ঘটনার যদি দ্রুত বিচার ও নিরাপত্তাব্যবস্থা দেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোরভাবে রাজপথে নেমে আসবো।’ আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকারিয়া নাইম, রিমন হোসাইন, নিশাদ ও মাহফুজা আক্তার। 

এসময় সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফ হোসাইন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিয়ান আহমেদ, সিএসই বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব রায়হান, গণিত বিভাগের জি এম তাইমুম, রসায়ন বিভাগের ইলিয়াস ইমতিয়াজ,রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমানসহ আরও মার্জিত অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত