ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ১২:৩১

বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ, প্রধান ফটক নির্মাণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আবাসিক হল নির্মাণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর লিখিত চার দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে উপাচার্য বরাবর এ দাবি জানানো হয়।

এ সময় সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,  যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, মাসুদ   রানা , আল রোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি জাতীয় গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশের হাজারো শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ একান্ত প্রয়োজন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও শক্তিশালী বাউন্ডারি ওয়াল নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি, ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ প্রবেশের স্বার্থে আগামী ১৫ দিনের মধ্যে এসব কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অথচ বিদ্যমান আবাসিক হলের সংখ্যা খুবই সীমিত। ছেলে-মেয়েদের জন্য অবিলম্বে অতিরিক্ত দুটি হল নির্মাণ না করলে শিক্ষার্থীদের আবাসন সংকট তীব্র আকার ধারণ করবে। এ ক্ষেত্রে জমি অধিগ্রহণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে উপাচার্য মহোদয় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা