ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় কোটি টাকা হাতিয়ে লাপাত্তা জনপ্রতিনিধি, ঋণের চাপে ব্যবসায়ীর আত্নহত্যা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ২:৩০

মৌলভীবাজারের বড়লেখায় কোটি টাকা ঋণের চাপে কামরুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার দোহালিয়া গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের মসজিদের বারান্দায় রশিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই হোসাইন আহমদ জানান, গ্রামের সাবেক এক জনপ্রতিনিধি তার বড় ভাই সবজি ব্যবসায়ী কামরুল ইসলামের কাছ থেকে ব্যবসায় বিনিয়োগ করতে প্রায়ই টাকা ধার নিতেন। লাভের অংশসহ ধারের টাকা ফেরতও দিতেন। এভাবে বিশ্বাস জমিয়ে ওই জনপ্রতিনিধি টাকা ধারের পরিমাণ বাড়াতে থাকেন।

একপর্যায়ে বড় এক ব্যবসার নামে মোটা অংকের টাকা ধার চান। নিহত কামরুল ইসলাম বেশি মুনাফার আশায় প্রবাসী আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ এনে তাকে প্রায় কোটি টাকা তোলে দেন। টাকা ফেরৎ দেওয়ার সময় আসার আগেই ওই জনপ্রতিনিধি আত্মগোপন করেন। প্রায় দুই বছর ধরে তিনি লাপাত্তা।

এদিকে কামরুল ইসলাম যাদের কাছ থেকে ধারদেনা করে জনপ্রতিনিধির হাতে টাকা দিয়েছিলেন তারা টাকার জন্য মারাত্মক চাপ দিতে থাকেন। পাওনাদারদের চাপে ১৫-২০ দিন ধরে তিনি প্রচণ্ড মানসিক বিপর্যস্ত ছিলেন। প্রায় কোটি টাকা ঋণের চাপে পরিবারের সদস্যদের অগোচরে সোমবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদের বারান্দায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা