ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৪৩
 বরগুনায় মৃত্যুর মিছিল যেন থামছেনা ফের আক্রান্ত হয়ে নারায়ন গোমোস্তা (৭৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নারায়ণ গোমস্তা বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের বাসিন্দা। জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৪০ জন।
বুধবার (৩ সেপ্টেম্বর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন বেতাগী ১,বামনা ৩ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৮ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ১৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬  হাজার ৪৯ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাহিরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৭ জন এ নিয়ে বরগুনা জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে  ৪৫ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বর্ষা যতদিন থাকবে জেলার হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়বে কমবে। তবে জেলার বিভিন্ন হাসপাতাল গুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় চলে আসছিলো এখন আবার তা বৃদ্ধি পাচ্ছে। কবে নাগাত ডেঙ্গু নির্মূল হবে তা বলা যাচ্ছে না। তবে সকলে সচেতন না হলে এখনো যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে আরও আক্রান্তে সংখ্যা বাড়তে পারে।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি