ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা সীমান্তে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৪৮

মৌলভীবাজারের বড়লেখায় নিউ পাল্লাথল সীমান্তে দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৭ রোহিঙ্গা ও ১ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ ভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ টার দিকে উপজেলার শাহবাজপুর চা বাগান থেকে তাদের আটক করে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহলদল।

বিজিবি সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার শাহবাজপুর নিউ পাল্লাথল বিওপির আনুমানিক ৫'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১ জন বাংলাদেশী পুরুষ এবং ৪ জন পুরুষ, ৫ জন নারী, ৮ জন শিশু মায়ানমার নাগরিক রয়েছেন। আটককৃত বাংলাদেশী নাগরিক কুমিল্লার তিতাস থানার বাসিন্দা এবং রোহিঙ্গা সবাই কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ১ জন বাংলাদেশি ও ১৭ রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার সকালে বিজিবির টহল দল আটক করেছে। আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার জানান, ভারত থেকে পুশইন হওয়া ১৮ জনকে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত মধ্যে ১ জন বাংলাদেশী পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলতেছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা