বড়লেখার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব-ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরশহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও পৌর শাখার আয়োজনে এ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালী পরবর্তী পথ সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক মুজিবুর রহমান খসরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারন সম্পাদক ও একই আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ও চাটার্ড একাউন্টেন্ট ডক্টর মুদাব্বির হুসেন মুুনিম, উপজেলা বিএনপির নব নির্বাচিত সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল আহমদ, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার