ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৩৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম শীর্ষ নেতা, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, "বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

অনুষ্ঠানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজার হাজার মানুষের জনসমাগমের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার