কেএফসি নিয়ে এলো ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট’
গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি “ট্রান্সকম ফুডস লিমিটেড” ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সবার প্রিয় কেএফসি এবার নিয়ে এসেছে স্বাদের এক ভিন্নধর্মী রোমাঞ্চকর যাত্রা - ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট। পাঁচটি ভিন্ন দেশের আন্তর্জাতিক মানের পাঁচটি ফ্লেভারের বার্গারের অনন্য স্বাদে নিজেকে মাতিয়ে তুলতে এখনই প্রস্তুত হয়ে যান।
প্রতিটি জিঙ্গার ভিন্ন ভিন্ন দেশের স্বাদ ও ফ্লেভারকে প্রতিনিধিত্ব করে। হট ন্যাশভিল জিঙ্গার, ক্যারিবিয়ান স্পাইসি জিঙ্গার, মাইটি মরক্কান জিঙ্গার, মেক্সিকান সালসা জিঙ্গার এবং চিজে ভরপুর ইতালিয়ান চিজি জিঙ্গার ভিন্ন ভিন্ন স্বাদে বার্গার প্রেমীদের দেবে নতুন অভিজ্ঞতা। সবগুলো জিঙ্গারে সিগনেচার হট ক্রিস্পি ফিলেতেই রয়েছে জিঙ্গারের আসল ম্যাজিক। ‘লিমো জিঙ্গার বক্স’ এই ফেস্টেরই একটি বিশেষ সংযোজন যেখানে প্রতিটি কাস্টমার সব বার্গার একইসাথে উপভোগ করতে পারবেন।
এই আন্তর্জাতিক স্বাদের জিঙ্গারগুলো এখন পাওয়া যাচ্ছে দেশের সব কেএফসি আউটলেটে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ের মাধ্যমে। ঘরে বসেই উপভোগ করতে চাইলে অর্ডার করুন KFC অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে: kfcbd.com/menu/burger-fest ট্রান্সকম ফুডস লিমিটেড-এর সিইও অমিত দেব থাপা বলেন, “কেএফসির জিঙ্গার সর্বদাই বাংলাদেশি বার্গার প্রেমীদের ভালোবাসার শীর্ষ স্থানে রয়েছে। জিঙ্গারের প্রতি এই ভালোবাসা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লেভারের সমন্বয়ে আমাদের এই বার্গার ফেস্ট সবার মন জয় করে নিবে”
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন