ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ১১:৩৪

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে সহকর্মী বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টসকর্মী। গত সোমবার  রাতে ভুজপুর থানাধীন দাঁতমারা ইউপির পূর্ব সোনাই লাল বাইন্তির পার্শ্বে রাবারবাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দাঁতমারা ইউপির নতুনপাড়া গণি সওদাগর বাড়ির মো. আব্দুল হকের ছেলে আরিফ হোসেন (২৫), একই ইউনিয়নের পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার ছেলে নুর মিয়া প্রকাশ মনু মিয়া (২৫), ২নং ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩৫), ও কড়ইবাগান এলাকার মৃত মনা মিয়ার ছেলে জাকির হোসেন প্রকাশ মহিবুলকে (২২) গত সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, হ্যাপি আক্তার (২১) ছন্দনামের গার্মেন্টসকর্মী হেয়াকোর তার সহকর্মী বান্ধবীর মা জনৈকা জোস্না আক্তারকে মা ডাকেন। গত ১০-১২ দিন পূর্বে জনৈকা জোস্না বেগমের বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী। সেখানে স্থানীয় মো. আরিফ হোসেনের সাথে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। পরে ওই কথিত প্রেমিক আরিফ হোসেন তার মায়ের কাছে নিয়ে যাবে বলে ওই কিশোরীকে ফুসলে গত সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে দাঁতমারা পূর্ব সোনাই ভাংতির পার্শ্বে রাবারবাগানে ভেতরে নিয়ে যায়। পরে ওই কথিত প্রেমিকসহ তার তিন বন্ধু মিলে ওই গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ করে।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম আফছার জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। থানায় মামলা হওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার