ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে ধানের ‌জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে এক কৃষকের মৃত্যু


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১১:৩১

দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র গরমে ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় হিট স্ট্রোকে ওয়ারেছ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়ারেছ আলী ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। তবে সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় ধানক্ষেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, “আমার বড় ভাই প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় আমরা খুঁজতে গিয়ে ধানক্ষেতে মৃত অবস্থায় পাই। ঘটনাটি আমাদের পরিবারের জন্য ভীষণ শোকের।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারিকভাবে তাঁর দাফনের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার