বরগুনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বরগুনায় স্ত্রীর গলা কেটে স্বামীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার হয়েছে। সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্হলে এসে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পুলিশের কয়েকটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করতেছে।
নিহত স্ত্রীর নাম আকলিমা (২৭)। সে দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে। নিহত স্বামীর নাম স্বপন মোল্লা (৩২) পেশায় দিনমজুর। স্বপন একই গ্রামের খালেক মোল্লার ছেলে। নিহতের পরিবারে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের নাম সাদিয়া (৬) এবং আফসানা (১)।
ঘটনাস্হলে উপস্থিত নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম বলেন, ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলেনা। আব্বাকেও দেখিনা। আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলাকাটা রক্তমাখা লাশ পরে আছে মেজেতে। এসময় স্বপনকে খুজলে তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে পাশেই চেয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ।
নিহত স্বপনের বড় ভাই, কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোন শত্রু নেই তবে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এবিষয়ে তিনি আরো বলেন, স্বপন নিয়মিত কাজ না করা নিয়ে প্রায়ই দ্বন্ধ ও ঝগড়াঝাটি হতো।
এবিষয়ে নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা জানান, ঘটনাটি পারিবারিক কলহের কারণে ঘটতে পারে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্হলে আসে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বর্তমানে জায়গাটি ক্রাইম সিন দিয়ে আটকে রেখে তদন্ত কার্যক্রম চলতেছে। তিনি বলেন রবিবার দিবাগত রাতের কোন একসময় এই ঘটনাটি ঘটেছে।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস মোঃ জহুরুল ইসলাম বলেন, এই রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ