ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে তুচ্ছ ঘটনা'কে কেন্দ্র করে স্টাফ বাসা ভাংচুর,থানায় জিডি


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৩৭

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপিতে তুচ্ছ ঘটনা'কে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে স্টাফ বাসা ভাংচুর করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ৪জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগীরা। যার জিডি নং ২৬৪।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চরলক্ষ্যা ৯নং ওয়ার্ড লোহার পোল এলাকার হাজী ইসমাইলের ভাড়া বাসায় এ হামলা ও ভাংচুর ঘটনা ঘটে। হামলার পরপর মো: সাহাব উদ্দিন (৪০) বাদী হয়ে হামলাকারীদের মধ্যে চারজনের নাম উল্লেখ কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হামলায় অভিযুক্তরা হলেন,মো: জয়নাল (২৮), আলা উদ্দিন (৩০), গিয়াস উদ্দিন (২৭), হাবিবুর রহমান (৩৫)। হামলাকারীরা সকলেই চরলক্ষ্যা ইউপির মনু বাপের বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা।

জিডি'তে উল্লেখ করা হয়েছে, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপির ৯নং ওয়ার্ড লোহার পোল এলাকায় আমার স্টাফ বাসা। আমার ভাড়া বাসার কাজের লোকজনের সাথে প্রতিদিন কাজের টাকার বিষয়ে  জয়নাল,আলা উদ্দিন, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমানদের সাথে ঝগড়া হয়ে থাকে। গতকাল কাল ঝগড়ার এক পর্যায়ে অভিযুক্তরা আমার ভাড়া বাসায় হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে মালামাল নিয়ে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি প্রদান করে তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান হামলা ও ভাংচুরের বিষয়টি স্বীকার করে বলেন। এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ জানান, স্টাফ বাসা ভাংচুরের ঘটনায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়