ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় অবৈধ টিলা কর্তন; এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ২:১৪

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কর্তনের দায়ে জাফরান হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃ্হস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে দন্ডপ্রাপ্ত জাফরান হোসেন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘোলসা গ্রামে অবৈধভাবে টিলা কর্তন করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী থানা পুলিশকে সাথে নিয়ে সেই এলাকায় অভিযান চালান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে টিলা কাটায় জড়িত ব্যক্তিরা সটকে পড়লেও ঘটনাস্থল থেকে তিনটি মাটি কাটার কাজে ব্যবহিত এস্কেলেটর জব্দ করা হয়। এসময় টিলা কাটার অপরাধে হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী শুক্রবার সন্ধ্যায় এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে টিলার মাটি কর্তনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আর মাটি কাটবেন না বলে জব্দকৃত এস্কেলেটর মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা