বড়লেখায় সিলিং ফ্যানের সঙ্গে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত তারেক আহমদ বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মুছেগুল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি কলেজের ছাত্র।
স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। শনিবার বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রবিবারে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার