বড়লেখায় চুর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িত চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট (২০২৫) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর (৫৫) বসতঘরের বারান্দার গোয়ালঘর থেকে অজ্ঞাত চোরেরা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ডেকী গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বড়লেখা থানায় মামলা রুজু করা হয়।
মামলার পরপরই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকারের সমন্বয়ে পুলিশের একটি টিম অভিযান শুরু করে।
অভিযানে প্রথমে বড়লেখার দোহালিয়া গ্রামের মো. মিলন আহমদ (২৮) কে সনাক্ত করে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে জুড়ি থানার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। এসময় আরও দুই আসামী মো. শহিদ মিয়া (৬০) ও মো. হানিফ মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। পরদিন তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় মামলা হওয়ারপরপরই আমরা দ্রুত অভিযান শুরু করি। চুরি হওয়া গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । জনগণের জানমালের নিরাপত্তায় বড়লেখা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার