ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:৫৮

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিক্সা চুরির অভিযোগে জাহাঙ্গীর আলম ও সুমন আহমদ নামে দুই চুরকে আটক করেছে জনতা। জনতার গণপিটুনিতে সুমন আহমদ নিহত হয়েছেন। নিহত সুমন আহমদ সিলেট সদর রামকৃষ্ণ পুর এলাকার হারিছ আলীর ছেলে এবং আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর থানার সুড়ি খাল এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

ঘটনাটি ঘটেছে রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই এলাকায়। 

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ডিমাই এলাকায় সিএনজি অটোরিক্সা চুরির উদ্যেশ্যে জাহাঙ্গীর আলম ও সুমন আহমদ নামে দুই চুরকে জনতা ধাওয়া দিয়ে আটক করে। আটকের পর এলাকাবাসীর গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন। 

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সুমন আহমদকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত