ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

উখিয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ২:০

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত টানা অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন 

উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবি জানায়, সোমবার রাতে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়। এসময় মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের আটকানোর চেষ্টা করে। তবে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং একটি কালো ব্যাগ ও শার্টে মোড়ানো পোটলা ফেলে রেখে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো ৯ কাটে মোট ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া  একই এলাকায় আবারও অভিযান চালায় বিজিবি। মিয়ানমার দিক থেকে আসা দুইজন চোরাকারবারী বিজিবি দেখে নদী সাঁতরে পালিয়ে যায়, তবে তাদের রেখে যাওয়া নৌকা থেকে একটি সাদা পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগের ভেতরে থাকা খাকি প্যাকেটের নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় হয়েছে।

এমএসএম / এমএসএম

মদনে শিশুধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকই নবজাতকের পিতা

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি