ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মিয়ানমারে পাচারকারে দুই কিশোর উদ্ধার, আটক এক রোহিঙ্গা পাচারকারী


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ২:১

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের পাচারকালে বাংলাদেশি দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ড গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ রাসেদ (১৮) এক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান। উদ্ধার অপহৃতরা হচ্ছে, কক্সবাজার লাল দিঘির পাড়ের বাসিন্দা মোঃ মাহিম (১৫) একই এলাকার  মোঃ সোহেল (১৬)।  

বিজিবির অধিনায়ক বলেন, ‘চাকুরীর প্রলোভন দেখিয়ে মিয়ানমারে মানব পাচারে একটি  চক্র দুই জন বাংলাদেশী কিশোরকে সীমান্ত দিয়ে মিয়ানমারে পাঠানোর প্রস্তুতি চলছে-এমন গোপন সংবাদের খবরে ভোরে বিজিবির কয়েকটি অভিযান দল মাঠে অবস্থান নেয়। পাচারকারীরা ভুক্তভোগী কিশোরদের নিয়ে কক্সবাজার হতে কেরানতলী এলাকায় অবস্থান নেয়। পরে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশী কিশোরকে উদ্ধার করে। এসময় এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, ‘আটক পাচারকারীকে জিজ্ঞাসাবাদে মিয়ানমারে পাচারের বিষয়ে সত্যতার প্রমান পাওয়া যায়। তার ভাষ্য মতে, মিয়ানমারের অভ্যন্তরে অবস্থানরত পাচারকারী চক্রের একজন সদস্য আমিন এবং তার যোগসাজশে বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে মিয়ানমারে ভুক্তভোগীদেরকে মালয়েশিয়া পাচারের পরিকল্পা ছিল। উদ্ধার অপহৃত এবং আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আমরা এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ